× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে আনসারের তৎপরতায় ৭ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

০১ আগস্ট ২০২৬, ২০:৩৭ পিএম

রাজধানীর কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় ৭ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ৮:০০টায় কাওরান বাজার মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে ডিজেল পাম্পের পূর্ব পাশে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. রেজাউল দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে বাকবিতণ্ডায় লিপ্ত হতে দেখেন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে শিফট ইনচার্জ এপিসি মো. জিয়াউর রহমানকে অবহিত করেন।

পরবর্তীতে এপিসি মো. জিয়াউর রহমান ঘটনাস্থলে পৌঁছে আনসার সদস্যকে সঙ্গে নিয়ে দুই ব্যক্তির কাছে গেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আনসার সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হন।

আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলের পাশেই দায়িত্বরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ বক্সে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে সর্বদা পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.