× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে বদরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিল অনুষ্ঠিত

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

০২ আগস্ট ২০২৬, ১১:৪৪ এএম

জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা সমবেত হয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদের বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের জন্য জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির কামরুজ্জামানের উপস্থিত ছিলেন, নায়েবে আমির শাহ মুহাম্মদ রুস্তম আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক মিছিলে অংশগ্রহণ করেন। সমাবেশে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায় অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.