× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

০২ আগস্ট ২০২৬, ১৬:৩১ পিএম

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শাওন নামে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১২ শিশু।  রোববার (২ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছেে।

এর আগে শনিবার রাতে হাসপাতালের হামের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাওন নীলফামারী সদর উপজেলার সুইট মিয়ার ছেলে। 

এছাড়া গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ২০ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে লালমনিরহাট জেনারেল হাসপাতালে ১ জন, নীলফামারীতে ৫ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছে। 

চলতি বছরের ৩০ মার্চ থেকে রবিবার পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ থাকা ২ হাজার ১৫০ জন রোগী শনাক্ত হয়েছে এবং ২ হাজার ৯৮ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫২ জন রোগী। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.