× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা

এম. জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

০২ আগস্ট ২০২৬, ১৯:১৯ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শ্যামল কান্তি রায়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ জামশেদ আলম, কাজী এনামুল বারী, হাজী আবু তাহের, কামাল উদ্দিন চৌধুরী, আইনুল কামাল, সহকারী প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাস, সহকারী শিক্ষক জামশেদ উদ্দিন, কে এম সামিউদ্দিন, শিপ্রা রাণী দে, মাওলানা সাইফুদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বিক প্রস্তুতি, ফলাফল উন্নয়ন এবং অভিভাবকদের করণীয় বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

প্রধান অতিথি নাসির উদ্দিন ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের নিয়মিত পড়াশোনার তদারকি, বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, বাড়িতে পড়াশোনার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং মানসিকভাবে উৎসাহ দেওয়ার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।”

তিনি আশা প্রকাশ করেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী এসএসসি পরীক্ষায় জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল অর্জন করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.