গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করে এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর ও নাসির উদ্দিন পাটোয়ারির মানহানীকর বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলে হয়।মিছিলটি উপজেলা বিএনপি'র কার্যালয়ের সামনে থেকে শুরু করে দৌলতপুর থানার সামনে যেয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম।
এসময় উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রতিবাদ সভায় তারেক রহমানের বিরুদ্ধে মানহানীকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।