চাঁদপুর জেলা শহর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার ২ দশক পূর্তি উপলক্ষে আলোচনা সভা, প্রতিনিধি সম্মেলন, সম্মাননা প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । রবিবার (০২ আগস্ট) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর - ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক, এডভোকেট শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জাতীয় দৈনিক জনতার সম্পাদক ওবায়েদুর রহমান শাহীন, জেলা জামায়াতের আমির মাও: বিল্লাহ হোসেন মিয়াজী,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবে সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি রহিম বাদশা, জেলা এনসিপির আহবায়ক মাহবুব আলম প্রমুখ। এসমর বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।