× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ব্যানারে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি

০৩ আগস্ট ২০২৬, ২২:০৫ পিএম

ফেনীতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাইযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা। সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টার পর এ কর্মসূচি শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলার আসামি ও অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবি জানান। অবস্থানকারীদের অভিযোগ, পুলিশের নীরব ভূমিকা ও সহযোগিতার কারণেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেনী সরকারি কলেজ শাখার সভাপতি এবং ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের অভিযোগে অভিযুক্ত নোমান হাবীব এক মাসেরও বেশি সময় ধরে ফেনীতে অবস্থান করতে সক্ষম হয়েছেন। এমনকি তিনি প্রকাশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় মিছিল করলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে দাবি করেন তারা।

‎‎কর্মসূচিতে অংশ নেওয়া জুলাই যোদ্ধা মোহাইমিন তাজিম বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়াবে, মিছিল করবে—আর পুলিশ নীরব থাকবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জুলাই যোদ্ধারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

‎জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এসময়  অবস্থানকারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের অভিযোগগুলো শোনেন এবং নোমান হাবীবসহ জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন।

‎তাঁর আশ্বাসের পর আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি শেষ করেন। তাদের দাবি, দ্রুত দৃশ্যমান পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।‎পরে তারা তাদের দাবিসমূহ উল্লেখ করে একটি স্মারকলিপি পুলিশ সুপারকে প্রদান করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.