× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা, যুবক কারাগারে

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

০৩ আগস্ট ২০২৬, ২২:০৬ পিএম

রংপুরের কাউনিয়ায় এক অভিযানে শতাধিকের বেশি নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ মজনু মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মজনু মিয়া চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা করতেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মজনু মিয়ার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার তালুক শিমুলবাড়ী গ্রামে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে হারাগাছ পৌর শহরের চরচতুরা এলাকায় অভিযান চালিয়ে মজনু মিয়াকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আবু সাঈদ চৌধুরী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার মজনু মিয়াকে আদালতের মাধ্যমে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.