× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এম. এ. খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

০৩ আগস্ট ২০২৬, ২২:১৩ পিএম

এম. এ. খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৩০ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাঁকে এ পদে নির্বাচিত করা হয়। এর আগে তিনি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এম. এ. খান বেলাল ট্রেড, ইন্ডাস্ট্রি, শিপিং, ব্যাংকিংসহ নানাবিধ ব্যবসায় সম্পৃক্ত। তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতি।

ব্যবসায়িক কর্মকান্ডের পাশাপাশি সামাজিক, চিকিৎসা ও শিক্ষামূলক বিভিন্ন উদ্যোগে নিজেকে নিবেদিত করেছেন দেশের প্রতিষ্ঠিত এ ব্যবসায়ী। জন্মস্থান বেগমগঞ্জে অনেক স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.