× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে গণতন্ত্র বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

০৪ আগস্ট ২০২৬, ১৩:১১ পিএম

রংপুরের বদরগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের অংশগ্রহণে "রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র ও উদার মূল্যবোধের গুরুত্ব" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুল আরেফিন,বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) নুরুল আমিন সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, প্রকৌশলী হারুন-অর-রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন, রংপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও বদরগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি শাহেদা হাসান।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, মানবাধিকার রক্ষা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য। তারা রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে রাষ্ট্র পরিচালনায় সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং তরুণ প্রজন্মের মধ্যে উদার মূল্যবোধের চর্চা জরুরি। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.