× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরার ব্লিস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, সিলিন্ডার বিস্ফোরণের পর আহতদের হাসপাতালে স্থানান্তর

সোহারাফ হোসেন সৌরভ সাতক্ষীরা :

০৪ আগস্ট ২০২৬, ১৮:১১ পিএম

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হাসপাতালজুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। বর্তমানে উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতালে ভর্তি নারী, শিশু ও বয়স্ক রোগীসহ কয়েকজন স্বজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।

ঘটনার পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আহতদের দ্রুত হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি দেখা যায়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুর জ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে হাসপাতালের ভেতরে এখনও প্রচুর ধোঁয়া রয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে। চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। উদ্ধার অভিযান ও পরবর্তী কার্যক্রম শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের প্রস্তুতি চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.