× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নাসিরনগরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

নজরুল ইসলাম

০৫ আগস্ট ২০২৬, ২০:৩৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য এম. এ. হান্নান এমপি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জুলাই যোদ্ধাদের অবদানের প্রশংসা করেন। তারা শহীদ পরিবারের সদস্যদের পাশে থাকার পাশাপাশি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদের প্রতি রাষ্ট্র ও সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.