× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ‌অভ্যূ‌ত্থান ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা প্রতিনিধি

০৬ আগস্ট ২০২৬, ১৫:২৭ পিএম

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ এবং ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে "জুলাই গণঅভ্যুত্থান দিবস" উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, ছাত্র-জনতার ত্যাগ এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা ০২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ রফিকুল ইসলাম হিলালী সংসদ সদস্য নেত্রকোনা ০৩, মানসুরা আক্তার সংরক্ষিত মহিলা আসন ২৬ 

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডক্টর আনিছা পারভিন সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ খালেদ উজ্জামান ভাইস চ্যান্সেলর নেত্রকোনা বিশ্ববিদ্যালয় ভক্তরা বলেন আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা ও সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।

শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ: বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতিমুক্ত, শিক্ষার্থীবান্ধব,লল দুর্নীতিমুক্ত ও গবেষণামুখী পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়। গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।

"জুলাই গণঅভ্যুত্থান তরুণ সমাজের অন্যায়ের বিরুদ্ধে সাহসিকতা ও বিজয়ের প্রতীক। এই চেতনাকে ধারণ করে আমাদের শিক্ষার মানোন্নয়ন, বাকস্বাধীনতা রক্ষা ও মেধার মূল্যায়নে সর্বদা সচেষ্ট থাকতে হবে ।

"আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ও ঐতিহাসিক অধ্যায়। জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক আন্দোলন ছিল না, এটি ছিল অন্যায়, বৈষম্য এবং স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের ছাত্র-জনতার ক্ষোভ ও সাহসের এক মহাকাব্যিক বিস্ফোরণ। আমাদের যে তরুণরা বুকে বুলেট মেখে অন্যায়ের সামনে মাথা নত করেনি, তাদের রক্তঋণ শোধ করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব।

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের মতো উদীয়মান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তরুণদের এই স্পিরিট ছড়িয়ে দিতে হবে। এই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে কোনো শক্তিই জনগণের ঐক্যের চেয়ে বড় নয়। আমাদের লক্ষ্য কেবল ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র ও প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কার। আপনারা যারা আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করবেন, তারা মেধা, নৈতিকতা ও সাহসের চর্চা অব্যাহত রাখুন। জুলাইয়ের চেতনা বেঁচে থাক আমাদের দৈনন্দিন কর্মে ও চিন্তায়।"

"জুলাইয়ের আন্দোলন আমাদের নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে একটি বৈষম্যহীন, মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন। এই গণঅভ্যুত্থানের মূল কারিগর আমাদের ছাত্রসমাজ। শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষ তাদের পাশে দাঁড়িয়ে এক অজেয় শক্তি গড়ে তুলেছিল।

বিশ্ববিদ্যালয় হলো বাকস্বাধীনতা ও মুক্তচিন্তা চর্চার কেন্দ্রবিন্দু। লেজুড়বৃত্তিক দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে মেধা, গবেষণা এবং ন্যায়বিচারের পরিবেশ নিশ্চিত করাই এখন আমাদের মূল চ্যালেঞ্জ। আমরা যেন কখনোই সেই বীর শহীদদের ত্যাগ ভুলে না যাই, যারা একটি ন্যায়ভিত্তিক সমাজের জন্য জীবন উৎসর্গ করেছেন। আসুন, আমরা যার যার অবস্থান থেকে একটি বৈষম্যহীন শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ হই।

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান  প্রফেসর ড. মো খালেদ উজ্জামান ভাইস চ্যান্সেলর  আহতদের দ্রুত সুস্থতা ও সম্মানজনক পুনর্বাসন কামনা করেন 

একজন উপাচার্য হিসেবে আমি মনে করি, এই অভ্যুত্থান আমাদের নতুন এক দায়িত্বের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের মূল কাজ জ্ঞান সৃষ্টি ও সত্যের চর্চা করা। নেত্রকোনা বিশ্ববিদ্যালয়কে আমরা এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে কোনো শিক্ষার্থী তার অধিকার থেকে বঞ্চিত হবে না, যেখানে মেধার সর্বোচ্চ মূল্যায়ন হবে এবং ভয়হীন পরিবেশে মুক্তচিন্তার বিকাশ ঘটবে।

জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ আমাদের সবসময় মনে করিয়ে দেবে যে অন্যায়ের সাথে আপস করা যাবে না। আমি আমাদের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের আহ্বান জানাব আসুন, আমরা গবেষণা, শিক্ষা এবং নৈতিকতার সর্বোচ্চ মান বজায় রেখে এই বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠে পরিণত করি। আজকের এই আলোচনা সভায় উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.