× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক

০৬ আগস্ট ২০২৬, ১৮:২৯ পিএম

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র উদ্যোক্তা পরিচালক ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল হক ব্যাংকটির নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বৃহস্পতিবার (৬ আগস্ট) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

অতি সম্প্রতি তিনি ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন মেয়াদে ব্যাংকের বিভিন্ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ব্যাংকের সার্বিক কার্যক্রমে কৌশলগত নির্দেশনা দিয়েছেন।

তিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ের সঙ্গে যুক্ত রয়েছেন। বরেণ্য এই ব্যবসায়ী লিভিং প্লাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

ব্যবসা-বাণিজ্যের বাইরেও সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত তিনি। ইঞ্জিনিয়ার মো. আনোয়ারুল হক গুলশান ক্লাব লিমিটেড, ধানমন্ডি ক্লাব লিমিটেড এবং উত্তরা মডেল ক্লাব লিমিটেডের সদস্য।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.