× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

রাকিব আলী দৌলতপুর(কুষ্টিয়া)

০৮ আগস্ট ২০২৬, ১৭:২৮ পিএম

কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ভারতীয় মদ, ফেয়ারডিল সিরাপ, ডেক্সামেথাসন ট্যাবলেট ও পাতার বিড়িসহ প্রায় ৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক যুবককে আটক করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) ও শনিবার (৮ আগস্ট) ব্যাটালিয়নের অধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা পণ্যগুলোর সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৯৬ হাজার ৮১৮ টাকা।

বিজিবি জানায়, ৭ আগস্ট বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাচারিপাড়া ফুটবল মাঠে অভিযান চালানো হয়। এ সময় মো. আশিক মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে একটি বোতল ভারতীয় মদ, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও বাংলাদেশি ৫৩৮ টাকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৬৮ হাজার ১২৮ টাকা।

এদিকে, ৮ আগস্ট ভোর ৬টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জয়পুর মাঠপাড়ায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। এসব সিরাপের আনুমানিক সিজার মূল্য ২০ হাজার টাকা।

একই দিন ভোর ৫টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১৫৮ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৮ হাজার ৬৯০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালানি পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.