× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে গৃহবধূর মৃত্যু, যৌতুক-নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী আটক

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

০৮ আগস্ট ২০২৬, ১৭:২৯ পিএম

রংপুরের বদরগঞ্জে মিমি আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতন এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বাবা মো. আনিছুল ইসলাম শাহ বদরগঞ্জ থানায় এজাহার দায়ের করার পর থানায় মামলা।সেই মামলায় আটক রমজান আলী।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের (৬ সেপ্টেম্বর) বড় শিবপুর গুয়াতীপাড়া এলাকার মো. রমজান আলীর সঙ্গে পারিবারিকভাবে মিমি আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় জামাতাকে নগদ দেড় লাখ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র দেওয়া হয় বলে অভিযোগ করেন নিহতের বাবা। বিয়ের প্রায় ছয় মাস মাস পর থেকেই আরও দুই লাখ টাকা যৌতুকের দাবিতে মিমিকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।নিহতের দুই সন্তান রয়েছে।

 এজাহারে আরও বলা হয়, যৌতুকের দাবিকে কেন্দ্র করে স্থানীয় একাধিকবার সালিশ-বৈঠক হয়েছে। ২০২৪ সালে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল বলে দাবি করেন বাদী।

এজাহারে আরও বলা হয়েছে, সম্প্রতি মিমিকে বিভিন্ন সময় অশ্লীল ভাষায় গালিগালাজের পাশাপাশি আত্মহত্যার জন্য প্ররোচনা দেওয়া হতো। গত (৬ আগস্ট) সকাল ১০ টার দিকে তাকে মারধর করে বিভিন্ন ধরনের কথা বলা হয় বলে তিনি মোবাইল ফোনে বাবাকে জানান।শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫ টার দিকে বাবা আনিছুল ইসলাম শাহ, ছেলে আনাস মিয়া, শ্যালক কামরুজ্জামান ও শ্যালিকার মেয়ে রেবেকা বেগমকে সঙ্গে নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে যান। সেখানে তাদের বাড়িতে ঢুকতে না দিয়ে অপমান করে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এজাহারে আরও বলা হয়, (৮ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে মিমির মৃত্যুর খবর পান তার স্বজনরা। পরে ভোর ৩টার দিকে তারা শ্বশুরবাড়িতে গিয়ে মিমির মরদেহ শয়নকক্ষের বিছানায় দেখতে পান। ঘরের ধর্নার সঙ্গে একটি ওড়নায় ঝুলন্ত অবস্থায় ছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

নিহতের বাবার দাবি, তার নাতি তাকে জানিয়েছে যে, ঘটনার দিন সকাল থেকে মিমিকে তার স্বামীসহ পরিবারের লোকজন লাঠি ও হাত দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেছে।

পরে নিহতের ছেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত মিমি আক্তারের দুলাভাই মো. জোবায়ের আহমেদ বলেন, প্রায় সময় যৌতুকের জন্য আমার শালিকা মিমিকে মারধর করে। গত এক মাস আগেও বাবার বাড়ি থেকে নিয়ে এসেছে। নিজ বাড়িতে এনে আবারো বিভিন্ন রকম নির্যাতন করে রমজান আলী।গত রাত ৩টার দিকে ফোন করে রমজান আলী বলেন আপনারাদের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ ঘটনায় নিহতের বাবা স্বামী মো. রমজান আলী, শ্বশুর মো. মমদেল আলী ও শাশুড়ি রোকসানা পারভীনের বিরুদ্ধে নির্যাতন, যৌতুক এবং আত্মহত্যায় প্ররোচনার থানায় এজাহার করেছেন।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে যৌতুক-নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী আটক করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.