× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

০৯ আগস্ট ২০২৬, ১৭:২৩ পিএম

এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন প্রজন্মের বেজেলবিহীন কনসেপ্ট ফোন উন্মোচন করে স্মার্টফোন ডিজাইনের ভবিষ্যতের নতুন সম্ভাবনা তুলে ধরেছে, যেখানে কোম্পানির দাবি অনুযায়ী রয়েছে সত্যিকারের ০ মিমি ডিসপ্লে বেজেল।

স্মার্টফোন নির্মাতারা অনেক বছর ধরে স্ক্রিনের বর্ডার পাতলা করার চেষ্টা করে আসছে, যাতে ফোনের আকার না বাড়িয়েই ব্যবহারকারীদের আরও বড় ও আকর্ষণীয় ডিসপ্লে দেওয়া যায়। টেকনোর সর্বশেষ কনসেপ্টটি এই ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। এতে ডিসপ্লের চারপাশের দৃশ্যমান কালো বর্ডার সরিয়ে দেওয়া হয়েছে, ফলে স্ক্রিনটি আরও প্রিমিয়াম ও ইমার্সিভ ভিজ্যুয়াল অভিজ্ঞতা তৈরি করে।

০ মিমি বেজেল আনতে টেকনোকে স্মার্টফোনের ভেতরের প্রচলিত নকশায় নতুনভাবে পরিবর্তন আনতে হয়েছে। ফোনের আকার ঠিক রেখে এজ-টু-এজ ডিসপ্লে দিতে টেকনো উন্নত কম্পোনেন্ট স্ট্যাকিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং নতুন স্ক্রিন-প্যাকেজিং কৌশল ব্যবহার করেছে।

এর ফলে ফোনে একটি সুন্দর অল-স্ক্রিন ডিজাইন তৈরি  করাহয়েছে, যা ভিডিও দেখা, গেমিং, ছবি ব্রাউজ করা এবং কন্টেন্ট দেখার মতো কাজগুলোকে আরও বেশি ইমারসিভ করে তোলার জন্য ডিজাইন করা হয়েছে। ফুল স্ক্রিন অভিজ্ঞতা দিতে স্ক্রিনের সাইড বেশি কার্ভ করার বদলে, এই কনসেপ্টে সরাসরি স্ক্রিনের সীমানা কমিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এই ভবিষ্যৎমুখী ডিজাইনটি ইতিমধ্যে আন্তর্জাতিক প্রযুক্তি গণমাধ্যমের নজর কেড়েছে। ডিজিটাল ট্রেন্ডস কনসেপ্ট ফোনটির আকর্ষণীয় বেজেলবিহীন ডিজাইন তুলে ধরেছে। অন্যদিকে, জিএসএমএরিনা টেকনোর সত্যিকারের ০ মিমি ডিসপ্লে বেজেল তৈরির দাবি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এইমডারেশন  স্মার্টফোন শিল্পে আরও বেশি স্ক্রিন স্পেস ব্যবহার করে সত্যিকারের বর্ডারহীন ডিসপ্লে দেওয়ার চলমান প্রচেষ্টারই অংশ।

এই সেপ্টেম্বরে বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০২৬-এ টেকনো কনসেপ্ট ফোনটি প্রদর্শন করবে বলে আশা করা হচ্ছে। সেখানে ফোনটির প্রযুক্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। কনসেপ্ট ডিভাইসটি বর্তমানে বাজারে পাওয়া  এমন কোনো মডেল নয়, বরং ভবিষ্যতের স্মার্টফোন নিয়ে টেকনোর ভাবনা ও পরিকল্পনার একটি ধারণা তুলে ধরে।

বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য, এই ধারণাটি ভবিষ্যতের স্মার্টফোনগুলো কীভাবে বিকশিত হতে পারে তার একটি প্রাথমিক আভাস দেয়, যা পরিচিত আকারের ডিভাইসের মধ্যেই আরও বড় ভিউয়িং এরিয়া, ক্লিন ডিজাইন এবং ক্রমবর্ধমান ইমারসিভ অভিজ্ঞতা প্রদান করবে।

নেক্সট-জেন বেজেলবিহীন কনসেপ্ট ফোনের মতো উদ্ভাবনের মাধ্যমে টেকনো স্মার্টফোনের ডিজাইন ও প্রযুক্তিতে নতুন সম্ভাবনা খুঁজে দেখছে। একই সঙ্গে, বিশ্বজুড়ে গ্রাহকদের জন্য নতুন ও উন্নত প্রযুক্তি নিয়ে আসতেও কাজ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.