× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আনসারের তৎপরতায় চট্টগ্রাম বিমানবন্দরে হারিয়ে যাওয়া হ্যান্ড ব্যাগ ও ল্যাপটপ উদ্ধার: যাত্রীর নিকট হস্তান্তর

০৯ আগস্ট ২০২৬, ১৯:৪৮ পিএম

চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সততা ও দায়িত্বশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ আনসার বাহিনী। রোববার সকাল আনুমানিক দশটায় বিমানবন্দর পার্কিং এলাকায় টহল দেয়ার সময় হ্যান্ডব্যাগ ও ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন শিফ্ট ইনচার্জ এপিসি আল মামুন।

পাওয়ার পরপরই আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর শুরু হয় প্রকৃত মালিকের সন্ধান। আনসার বাহিনীর নিরলস প্রচেষ্টা ও বারবার মাইকিংয়ের পর অবশেষে খুঁজে পাওয়া যায় হ্যান্ড ব্যাগ ও ল্যাপটপের প্রকৃত মালিক বিমানযাত্রী মোঃ সাকিবকে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসপত্র অক্ষত অবস্থায় তার কাছে হস্তান্তর করা হয়েছে।

উদ্বেগ কাটিয়ে ল্যাপটপ ও ব্যাগ ফিরে পেয়ে যাত্রী সাকিব আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। কেপিআইভুক্ত ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা রক্ষার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা বিমানবন্দরে আগত সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়ে দিয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.