× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরগুনায় ইয়াবাসহ জুলাই যোদ্ধা আটক

ডেস্ক রিপোর্ট।

১০ আগস্ট ২০২৬, ১৫:১৩ পিএম

২০ পিস ইয়াবাসহ সুমন মৃধা (৩৫) নামে এক গেজেটভুক্ত জুলাই যোদ্ধাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে বরগুনায় সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।

আটক বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের আব্দুর রহিম মৃধার ছেলে। তিনি জুলাই আন্দোলনের গেজেটভুক্ত একজন জুলাই যোদ্ধা। সরকারি গেজেটে তার নম্বর ২৯৩।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার সদর ইউনিয়নের হেউলিবুনিয়া এলাকার দফাদার বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় সুমনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সুমন মৃধাকে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. সাজ্জাত হোসেন বলেন, ‘২০ পিস ইয়াবাসহ সুমন মৃধা নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.