কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় নোয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলার প্রদর্শনী ঘুরে দেখেন এবং আলোচনা সভায় অংশ নেন।
সুস্থ জীবনধারণ ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় কৃষির ভূমিকা অপরিসীম উল্লেখ করে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ফরমালিন ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে নিজেদের কৃষিপণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। সবজি চাষের সনাতন পদ্ধতির পাশাপাশি hএখন অনেকেই বাড়ির ছাদে শাক-সবজি চাষ করছেন। কৃষকদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে কৃষি কার্ড চালুর পাশাপাশি কৃষি ঋণ মওকুফ করেছে।
জেলা কৃষি কর্মকর্তা আশীষ কুমার করের সভাপতি ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোশরেফুল হাসান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন... ৷ বিএআরআই এর সরজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমির হোসেন মো. আমীর ফয়সল, নোয়াখালী বিএডিসি নির্বাহী প্রকৌশলী হুসাইন মোহাম্মদ খালেদুজ্জামান. পুষ্টি গবেষণা প্রশিক্ষণ কর্মকর্তাকৃষিবিদ ড. নুর আলম সিদ্দিকী. জেলা কৃষক দলের সভাপতি ফজলে এলাহী ভিপি পলাশ . সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী. সাংবাদিক আকবর হোসেন সোহাগ ও সাংবাদিক শাহাদাত বাবুসহ প্রমুখ।। আগামী তিনদিন এই মেলা চলবে।