× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো

১১ আগস্ট ২০২৬, ১৭:০৯ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে মতবিনিময় সভা হয়েছে। 

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘রংপুর শহরে মোবাইল টাওয়ারের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড- ইএমএফ রেডিয়েশন পরিবীক্ষণ জনসচেতনতা ও সেবার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি বিটিআরসি'র চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী এ আহ্বান জানান।

তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতার পক্ষে আমরা সবাই বলি। তবে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। এর একটি সীমা থাকতে হয়। তাই গুজব প্রতিরোধে প্রযুক্তির ব্যবহারের চেয়ে সামাজিকভাবে মোকাবেলা করা সম্ভব। কারণ সমাজে যা আছে সেটিই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে।  

তিনি আরও বলেন, এখন এআই দিয়ে অনেক ভিডিও হচ্ছে। আমরা ইউক্রেন যুদ্ধের মধ্যে নানা এআই ভিডিও দেখেছি। চব্বিশের গণঅভ্যূত্থানের পরও ভূয়া ভিডিও আমাদের ফেস করতে হয়েছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনীর একটি শংঙ্কা ছিল ভূয়া ভিডিও ছড়িয়ে কোন অস্থিরতা তৈরী করা হয় কি না। কারণ নির্বাচনকালীন ওই সব ভিডিও সাধারণ মানুষের মাঝে বড় প্রভাব ফেলে। কিন্তু এক্ষেত্রে ঘটেছে উল্টোটা। আমরা ভয় পেয়েছিলাম মিথ্যা ভিডিওকে মানুষ বিশ্বাস করে, পরে দেখলাম সত্য ভিডিওকেও মানুষ বিশ্বাস করছে না। কারণ মানুষ সোস্যাল মিডিয়া থেকে অনেক কিছু শিখেছে। তাই বাস্তবতা হচ্ছে সমাজের গুজব প্রযুক্তির মাধ্যমে বন্ধ করার চেষ্টা অব্যহত থাকবে, হয়তো আমরা কখনোই তা বন্ধ করতে পারবো না। গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসতে হবে।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিটিআরসির মহাপরিচালক (ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগ) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম, জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, সিনিয়র সাংবাদিক মেরিনা লাভলী, রংপুর চেম্বারের পরিচালক পার্থ বোস, জাতীয় ছাত্রশক্তি রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ অন্যরা। 

এ সময় রংপুরে নেটওয়ার্কিং সমস্যা, রেডিয়েশনের ফলে প্রাণ-প্রকৃতির ক্ষতি, ইন্টারনেট সেবার মান উন্নয়নে নানা সুপারিশ তুলে ধরেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.