× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এসএসসিতে ভালো ফলাফল করে প্রসংশায় ভাসছেন ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়

মো. তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর

১১ আগস্ট ২০২৬, ২০:০১ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৬ সালে এস এসসি পরিক্ষায় ভালো ফলাফল করেছেন এমপিওভুক্ত স্কুল  ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৷ তাদের ফলাফল পাশের হার ৯৪.২৯%। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রজ্জব আলী জানান, শিক্ষক, অভিবাবকদের চেষ্টায় আমাদের বিদ্যালয়ের এস এসসির এই ভালো ফলাফল করা সম্ভব হয়েছে  ৷ শিক্ষক, অভিবাবক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগীতা অব্যাহত থাকলে আগামীতে এসএসসি পরিক্ষার ফলাফল আরো ভালো হবে ইনশাআল্লাহ ৷ বিদ্যালয়টির ফলাফল ভালো হওয়ায় পুরো উপজেলায় প্রশংসায় ভাসছে  বিদ্যালয়টির নাম ৷

ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালে এস.এস.সি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৫ জন। মোট উত্তীর্ণ  ৩৩ জন। পাশের হার ৯৪.২৯%। জিপিএ-৫: ৩ জন।

 অভিবাবকরা জানান, ‘আমাদের সন্তানদের ভালো ফলাফলে আমরা খুবই আনন্দিত। এই সাফল্যের পেছনে আমাদের পরিশ্রম যেমন রয়েছে, তেমনি স্কুলের শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিলো বিদায় আমাদের সন্তানরা এতো ভালো ফলাফল করতে পেরেছে। ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

অত্র বিদ্যালয়ের শিক্ষকরা জানান,ছাত্র- ছাত্রীদের এই ফলাফল আমাদের সকল শিক্ষকদের পরিশ্রমের ফসল আমরা চেষ্টা করেছি ৷ আমাদের সকলের চেষ্টা এবং অভিভাবকদের সহযোগীতায় শিক্ষার্থীরা এতো ভালো ফলাফল করতে পেরেছে ৷ অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলেরসহ যোগীতায় আগামীতেও শিক্ষার্থীদের পরিক্ষার ফলাফল আরো ভালো হবে ইনশাআল্লাহ ৷

শিক্ষার্থীরা বলেন, ‌‘আমরা চেষ্টা করেছি সফল হওয়ার জন্য এবং সফল হয়েছি ৷ ভালো ফলাফলের জন্য বাবা- মাসহ শিক্ষকদের অবদান অনেক ৷ সবার সাপোর্টের কারণে আজ আমারা ভালো রেজাল্ট করতে পেরেছি।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.