× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উন্নত স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ইউনিকো হসপিটালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

১১ আগস্ট ২০২৬, ২০:০১ পিএম

উন্নত স্বাস্থ্যসেবার অঙ্গীকারে ইউনিকো হসপিটালের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ‘সেবার এক বছর, আস্থার এক নতুন অধ্যায়’ প্রতিপাদ্যে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউনিকো হসপিটাল। নিবেদিত আন্তরিক সেবা ও সমাজবান্ধব কার্যক্রমের এক বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী ও অংশীদাররা একত্রিত হয়ে এই মাইলফলক উদযাপন করেন।

অনুষ্ঠানে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর তাজুল ইসলাম ঢালি এবং সিইও আর্দ্রা কুরিয়েন অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তারা রোগী ও তাদের পরিবার, চিকিৎসক, স্বাস্থ্যসেবাকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবার অব্যাহত আস্থা ও নিষ্ঠাই হাসপাতালটির অগ্রযাত্রার মূল ভিত্তি। মানসম্মত, সহমর্মিতাপূর্ণ ও রোগীকেন্দ্রিক সেবা সুনিশ্চিত করায় পুরো টিমের কাজেরও ভূয়সী প্রশংসা করা হয়।

আগামীর পথচলায় উন্নতমানের চিকিৎসা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, ক্লিনিক্যাল উৎকর্ষতা বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের সঙ্গে দীর্ঘমেয়াদী আস্থার সম্পর্ক গড়তে বদ্ধপরিকর ইউনিকো হসপিটাল। প্রথম এই প্রতিষ্ঠাবার্ষিকী উন্নত স্বাস্থ্যসেবার মাধ্যমে মানুষের জীবনমানের পরিবর্তনের নতুন অঙ্গীকার।

যত্নে ও আস্থায় সেবার এক বছর অতিক্রম করে মানুষের পাশে থেকে আগামীতে আরও বহুদূর এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.