× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্যামনগরে ধানক্ষেতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা

১২ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে ধানক্ষেতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মো. লুৎফর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীফলকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লুৎফর রহমান ওই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বিলে অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করতেন।

বুধবার সকালে কৃষিকাজের উদ্দেশ্যে মাঠে যান লুৎফর রহমান। ধানক্ষেতে কাজ করার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, স্বজনরা বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

লুৎফর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.