× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্জার স্কিমে হাইকোর্টের অনুমোদন পেল ওয়ালটন

১৩ আগস্ট ২০২৬, ১৩:১৫ পিএম

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে অ-তালিকাভুক্ত ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ (মার্জার) সংক্রান্ত স্কিমে অনুমোদন দিয়েছে হাইকোর্ট। কোম্পানিটির কৌশলগত করপোরেট পুনর্গঠনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে জানিয়েছে ওয়ালটন।

বুধবার (১২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত এক মূল্য সংবেদনশীল তথ্যে (পিএসআই) বিষয়টি জানিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।

কোম্পানিটি জানিয়েছে, গত ১২ এপ্রিল মার্জার-সংক্রান্ত একটি ঘোষণা দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোম্পানি ম্যাটার নম্বর-৩১৮/২০২৬ মামলায় গত ২৯ জুলাই দেওয়া রায় ও আদেশ ১১ আগস্ট কোম্পানির হাতে পৌঁছেছে। ওই আদেশে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে (ট্রান্সফারর কোম্পানি) ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির (ট্রান্সফারি কোম্পানি) সঙ্গে একীভূত করার স্কিম অনুমোদন দেওয়া হয়েছে।

কোম্পানির ভাষ্য, এই অনুমোদনের মাধ্যমে তাদের কৌশলগত করপোরেট পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডাররা মার্জার পরিকল্পনা অনুমোদন করেছিলেন। পাশাপাশি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকেও এ বিষয়ে অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া যায়। হাইকোর্টের অনুমোদনের পর একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়নের পথ আরও সুগম হলো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.