× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজার খালেদা জিয়ার ৮২ জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির দোয়া মাহফিল

মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

১৫ আগস্ট ২০২৬, ১৫:১৮ পিএম

মৌলভীবাজারে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট) জোহরের নামাজের পর শহরের পশ্চিম বাজার জামে মসজিদে জেলা বিএনপির আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

মিলাদ মাহফিলের পূর্বে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। 

এসময় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, এম এ মুকিত, মোঃ ফখরুল ইসলাম, মোশাররফ হোসেন বাদশা, বকশী মিছবাহ উর রহমান, হেলু মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির সভাপতি অলিউডর রহমান, সিনিয়র সহসভাপতি সরোয়ার মজুমদার ইমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিলাদ মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।মিলাদ মাহফিল শেষে মুসল্লীদের মধ্যে শিরনী বিতরণ করা হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.