সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন করেছে বাগেরহাট জেলা বিএনপি। এ উপলক্ষে শনিবার (১৫ আগষ্ট) বিকেলে বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শেখ মুজিবুর রহমান।
জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক শমশের আলী মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মশিউর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ, সরকার ওহিদুল ইসলাম পল্টু, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, আবুল কালাম আজাদ বুলু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জাহিদুল ইসলাম, সদস্য সচিব ডালিম ফকির, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সম্পাদক নার্গিস আক্তার ইভা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুল।
নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে তাঁকে গণতন্ত্রের আপসহীন নেত্রী ও স্বৈরচারবিরোধী আন্দোলনের মূল অনুপ্রেরণা হিসেবে স্মরণ করেছেন। নেতৃবৃন্দ বলেন, তিনি হিমালয়ের মতো অবিচল থেকে সব প্রতিকূলতা ও নির্যাতন মোকাবিলা করে রাজনৈতিক আদর্শে অটল ছিলেন। বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ও তার পেটুয়া বাহিনীর বাধায় দেশনেত্রীর জন্মদিন পালন করতে পারি নাই। আজ তিনি আমাদের মাঝে নেই আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।
আলোচনা সভার শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।