× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে ০৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

​মুহাম্মদ সুৃমন ভূঁইয়া, বেগমগঞ্জ (নোয়াখালী)

১৬ আগস্ট ২০২৬, ২২:২৪ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে ০৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।

রবিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে একই দিন দুপুরে  উপজেলাধীন লক্ষীনারায়ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের লক্ষ্যে বেগমগঞ্জ মডেল থানা ও চৌমুহনী পুলিশ ফাঁড়ির সহযোগিতায় এ বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

​অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণ হওয়ায় ঘটনাস্থলেই ০৩ টি মামলায় মোট ০৩ জনকে দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মো. আক্তার হোসেন আকাশ (২৮), পিতা: মো. সাকায়েত উল্লাহ, সাং- লক্ষীনারায়ণপুর (৭নং ওয়ার্ড), বেগমগঞ্জ — ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড। মিরাজ (২৪), পিতা: দেলোয়ার, সাং-লক্ষীনারায়ণপুর (৯নং ওয়ার্ড), বেগমগঞ্জ — ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড। মো. আরিফ (২৭), পিতা: মো. আবুল কাশেম, সাং- ১১নং দুর্গাপুর ইউনিয়ন, বেগমগঞ্জ — ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড।

​অভিযানে বেগমগঞ্জ মডেল থানার চৌমুহনী পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম সক্রিয়ভাবে অংশ নেয় এবং মোবাইল কোর্টের সার্বিক পরিচালনায় সহযোগিতা প্রদান করে।

​ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে এবং জনস্বার্থে এ ধরণের অপরাধবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.