বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের Online, Real Time, Core Banking Solution Implementation বিষয়ক একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে দ্রুত ও কার্যকরভাবে ডিজিটাল কোর ব্যাংকিং সিস্টেম চালুর লক্ষ্যে লিডস কর্পোরেশন ও BRD টিমের মধ্যে ডিজিটাল ব্যাংকিং সেবাসমূহের বাস্তবায়ন, কারিগরি কাঠামো এবং কৌশলগত সংযোগ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
ব্যাংকের গ্রাহক সংযুক্তি প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও কার্যকর করার লক্ষ্যে Digital KYC চালুর কারিগরি দিক নিয়েও সভায় বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে গ্রাহকদের আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে Mobile Banking App এবং Internet Banking প্ল্যাটফর্মের বিভিন্ন ফিচার ও কার্যকারিতা নিয়ে মতবিনিময় করা হয়।
এছাড়া গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজনীয় সেবা আরও সহজে প্রদানের লক্ষ্যে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, মোবাইল রিচার্জসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের সুবিধা ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিভিন্ন ডিজিটাল সেবার মধ্যে নির্বিঘ্ন, দ্রুত ও নিরাপদ ডেটা আদান-প্রদান নিশ্চিত করতে প্রয়োজনীয় API Integration ব্যবস্থার রূপরেখা প্রণয়ন এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের বিষয়েও সভায় আলোচনা হয়।
সভায় লিডস কর্পোরেশনের পক্ষ থেকে উল্লিখিত ডিজিটাল ব্যাংকিং সেবাসমূহ বাস্তবায়নের জন্য তাদের কারিগরি প্রস্তাবনা (Technical Proposal) ও প্রস্তাবিত কার্যপদ্ধতি দ্রুততম সময়ের মধ্যে BRD টিমের কাছে দাখিল করার বিষয়ে অবহিত করা হয়।
সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন এবং লিডস কর্পোরেশন ও BRD টিমের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এই উদ্যোগের মাধ্যমে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব করার পাশাপাশি ভবিষ্যতে দ্রুত ও নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের পথ আরও সুগম হবে।