× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৯ শ্রমিকের মৃত্যুর চার দিন পর মামলা করল পুলিশ

এম জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

১৮ আগস্ট ২০২৬, ১৯:৫৩ পিএম । আপডেটঃ ১৮ আগস্ট ২০২৬, ২১:৪২ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার দিন পর অপমৃত্যু (ইউডি) মামলা করেছে পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত জাহাজের ব্যালাস্ট ট্যাংকে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত গ্যাস থাকার প্রাথমিক তথ্য পেয়েছে তদন্ত কমিটি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত বা ক্ষতিগ্রস্ত পরিবারের কেউ মামলা করতে না আসায় সোমবার পুলিশ বাদী হয়ে ইউডি মামলা করেছে। ফরেনসিক রিপোর্ট ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সোমবার বিকেল থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় দুর্ঘটনা কবলিত জাহাজে তদন্ত শুরু করেন সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব এ কে এম বেনজামিন রিয়াজী জানান, জাহাজের ব্যালাস্ট ট্যাংকে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত গ্যাসের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

তিনি বলেন, হাইড্রোজেন সালফাইডসহ অন্য কোনো বিষাক্ত গ্যাসের উপস্থিতি, নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি বা কারও গাফিলতি ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত ১৪ আগস্ট সকাল ৯টার দিকে ভাটিয়ারীর স্টেশন রোড এলাকায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.