× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

উবাসিং মার্মা রুমা প্রতিনিধি

১৮ আগস্ট ২০২৬, ১৯:৫৮ পিএম

“মাদক ছাড়া গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে বান্দরবানের রুমায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে রুমা বাজার ব্রিজ এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে। র‍্যালিতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।

রুমা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুমা থানার সেকেন্ড অফিসার এসআই আশিকুল হক রুনাল্ড, এএসআই প্রণব, এএসআই সুফল বড়ুয়া, এএসআই ইকবালসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিক পলাশ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

সমাবেশে  রুমা থানায় এসআই আশিকুল হক রুনাল্ড বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি নানা ধরনের অপরাধও বাড়তে পারে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সচেতন নাগরিকদেরও সম্মিলিতভাবে কাজ করতে হবে।এবং মাদক বিরুদ্ধে যতটুকু তথ্য রয়েছে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং মাদক  বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। 

রুমা থানা পুলিশের পক্ষ থেকে এএসআই সুফল বড়ুয়া জানান , মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। মাদক সেবন, বিক্রি ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

পলাশ চৌধুরী  বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সচেতনতামূলক এ র‍্যালি ও সমাবেশের মাধ্যমে রুমায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.