‘কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড’ রংপুর বিভাগের উদ্যোগে এবং ‘মাসিক আইন ও বিচার’ পত্রিকার ব্যবস্থাপনায় রংপুরে দিনব্যাপী মানবাধিকার বিষয়ক কর্মশালা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২২ আগস্ট (শনিবার) সকাল ৯টায় রংপুরের সার্কিট হাউস কনফারেন্স হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংগঠনের রংপুর জেলা সভাপতি ও রংপুর বিভাগের কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি জনাব মো. আজগার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ মৃধা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বাংলাদেশ পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) রংপুরের অতিরিক্ত ডিআইজি ও কমান্ড্যান্ট জনাব মো. আব্দুর রাজ্জাক। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ‘আইন ও বিচার’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সংগঠনের উপদেষ্টা এডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)-এর সভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরো চীফ মো. সালেকুজ্জামান সালেক, আরপিইউজে-এর সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের ব্যুরো চীফ সরকার মাজহার মান্নান, সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক (প্রশাসন) জনাব বাবুল সরকার, দৈনিক সংবাদ সারা বেলার নির্বাহী সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান এবং নাটোর জেলা সভাপতি মো. আব্দুস শহীদ।
এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর জেলা সভাপতি আবুল কালাম আজাদ, কক্সবাজারের কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইয়াছিন, গাইবান্ধা জেলার বিশেষ প্রতিনিধি এ. কে. এম সালাউদ্দিন মন্ডল এবং বিশেষ প্রতিনিধি মোঃ সাজেদুল ইসলাম।
সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশাহ ওসমানী। আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের কর্মশালায় সময়মতো উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।