শেরপুর - ৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল বলেছেন, যেকোনো মূল্যে মাদক পাচারকারীদের প্রতিহত করতে হবে। কোন অবস্থাতেই হোক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই হবে। নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যে কোন মূল্যে চোরাচাকারবারি বন্ধ করতে হবে। সেই সাথে তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে থানা- উপজেলা প্রশাসন প্রয়োজনে আমাদের দলীয় নেতা কর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে।
রোববার (২৩ আগস্ট) সকালে ঝিনাইগাতীর উপজেলা হলরুমে আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
এসময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষক ফজলুর রহমান, নলকুড়া ইউ পি চেয়ারম্যান রুকুনুজ্জামান জামান, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, দৈনিক ইনকিলাব এর স্টাফ রিপোর্টার এস. কে. সাত্তার, আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সরোয়ার আলম, রাংটিয়া রেঞ্জ অফিসার এস এম হাবিবুল্লাহ, মহিলা দলের সভাপতি কোহিনূর বেগম, বিএনপির যুগ্ম আহ্বায়ক, আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ইন্জিনিয়ার তৌহিদুর রহমান সদস্য সচিব মোঃ লুৎফর রহমান, আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি এলাহী মাস্টার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সাহা, থানার অফিসার ইনচার্জ ওসি এস এম নূর মোহাম্মদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শেরপুর -৩ আসনের সংসদ সদস্য এমপি মোঃ মাহমুদুল হক রুবেল আরও বলেন, সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে মাদকের ভয়াবহতা অনেক বেশি। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাহক নয়, মাদকের ডিলারদের যে কোন মূল্যে অবশ্যই গ্রেপ্তার করতে হবে।
এসময়, তিনি উপজেলার থানা রোড ও ধান হাঁটি মৌড়ে ট্রাফিক পুলিশের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।