× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুরুজকে গুলি করার ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা:ফেসবুকে নির্দোষদের টার্গেট

রাকিব আলী দৌলতপুর (কুষ্টিয়া)

২৩ আগস্ট ২০২৬, ২০:৩৯ পিএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের চর আমলা এলাকায় সুরুজ (৪২)নামে এক যুবককে গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মূল ঘটনা আড়াল করতে এবং ব্যক্তিগত আক্রোশ মেটাতে একটি কুচক্রী মহল এলাকার নির্দোষ কিছু ব্যক্তিদের নাম জড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে "ঘোলা পানিতে মাছ শিকারের" অপচেষ্টা চালাচ্ছে।

​জানা যায়,গত ১৯ আগস্ট চর আমলা এলাকায় নিজ বাড়ির সামনে  সুরুজ দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

​তবে এই নির্মম ঘটনার পর সঠিক তদন্ত ও প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য পরিবেশন করা হচ্ছে।কোন প্রকার তদন্ত কিংবা পরিবারের পক্ষ থেকে মামলা না হলেও কয়েকটি ফেসবুকের ফেক আইডি থেকে গুলিবিদ্ধ সুরুজের চাচা আজম,চাচাতো ভাই তপু,যুবদল কর্মী ফারুক, নুরুদ্দিনসহ স্হানীয় বেশ কয়েকজনকে এই ঘটনায় জরিয়ে পোস্ট দেওয়া হয়। কোন প্রকার তদন্ত ছাড়াই এইসব ব্যক্তিবর্গকে এই অপরাধের সাথে জড়িয়ে কুৎসা সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​এবিষয়ে স্থানীয় যুবদল কর্মী ফারুক হোসেন জানান,"একটি সংঘবদ্ধ চক্র মূল আসামিদের আড়াল করতে এবং ব্যক্তিগত হিংসা মিটাতে ফেসবুককে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা নিরীহ মানুষকে সামাজিক ও মানসিকভাবে হেয় করার অপচেষ্টায় লিপ্ত।" তিনি, ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান। এই ঘটনায় জরিত সন্দেহে সুরুজের চাচাতো ভাই তারিকুল ইসলাম তপু মালিথাকে মেহেরপুর থেকে গতকাল আটক করে র‌্যাব।

তবে আটকের আগেই সুরুজ গুলিবিদ্ধের দিন মো. তারিকুল ইসলাম তপু তার ফেইসবুকে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে একটি পোস্ট দেন। তিনি তার পোস্টে উল্লেখ্য করেন ঘটনার দিন আমি (তপু) আমার ছোট চাচা ও চাচাতো ভাই সুরুজ আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছি এমন অবস্থায় মোটরসাইকেল করে হেলমেট পরে তিনজন আসে এবং মোটরসাইকেলের পিছনে থাকা দুইজন আমাদের লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি করে। এসময় আমি ও আমার ছোট চাচা রক্ষা পেলেও চাচাতো ভাই সুরুজ গুলিবিদ্ধ হন। এই ঘটনায় তাকেও জড়িয়ে ফেইসবুকে অপপ্রচার চালানো হচ্ছে বলে ঐ সময় জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.