× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আনসারের দায়িত্বশীলতায় লুটপাটের হাত থেকে রক্ষা পেলো কমলাপুরে লাইনচ্যুত ট্রেনের মালামাল

২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৯ পিএম

ভোররাতে রাজধানীর কমলাপুরে লুটপাটের হাত থেকে রক্ষা পেল রেলওয়ের সরকারি মালামাল। আনুমানিক রাত ১২:১০ মিনিটে কমলাপুর নিরাপত্তা চৌকির অদূরেই 'নারায়ণগঞ্জ এক্সপ্রেস' ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়। দুর্ঘটনা ঘটার পরপরই সেখানে উৎসুক জনতার ভিড় জমে এবং একপর্যায়ে ট্রেনের মালামাল লুটের চেষ্টা চালায় একদল দুষ্কৃতকারী।

ঠিক সেই মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালন করে ঢাকা মহানগর আনসার পূর্ব জোনের আনসার টহল দল। মতিঝিল থানার কমলাপুর রেলওয়ে নিরাপত্তা চৌকির পিসি মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে লুটপাট রুখে দিয়েছেন আনসার সদস্যরা। তারা বীরত্বের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং রাষ্ট্রীয় সম্পদ লুট হওয়া থেকে রক্ষা করে ট্রেনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।

লাইনচ্যুত ট্রেনের সংকটময় মুহূর্তে দায়িত্বশীল ভূমিকার জন্য আনসার সদস্যদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশের যেকোনো গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বক্ষণিক নিষ্ঠা, পেশাদারিত্ব এবং তৎপরতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল এই ঘটনা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.