× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে থানা পুলিশের উদ্যোগে ষাটনল ইউনিয়নে মাদক বিরোধী ৱ্যালী ও আলোচনা সভা

মো: তুহিন ফয়েজ,মতলব চাঁদপুর

২৪ আগস্ট ২০২৬, ১৯:০৮ পিএম

মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি-এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার ষাটনল ইউনিয়নের শরীফ উলল্লাহ হাই স্কুল এন্ড কলেজের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে  ছটাকী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজের সামনে এসে শেষ হয়।

ৱ্যালী শুরুর পুর্বে শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে  সিনিয়র শিক্ষক মো: নুরুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কামরুল হাসান, তেজগাঁও থানা বিএনপি‘র সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান কবির,ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস আহমেদ,মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত, ষাটনল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আক্কাস আলী মোল্লা, সাবেক ইউপি সদস্য ও ষাটনল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক  মো: বশির  আহাম্মেদ ,শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফ উল্লাহ ৷

আলোচনা সভায় ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজের সচেতন মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, মাদক কেবল একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও পুরো রাষ্ট্রকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং একটি সুন্দর সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন,ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, কাউসার আহমেদ,ষাটনল ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো: মনির হোসেন, ছেংগারচর পৌর বিএনপির সদস্য রাজিব আহমেদ, সটাকী বাজারের মনিক সমিতির সভাপতি সামছল হক বেপারী, যুবদল নেতা রিপন প্রধান, বি এম অবি তালুকদারসহ শরীফ উল্লাহ হাই স্কুল এন্ড কলেজের ছাত্র- ছাত্রীগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.