× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উন্নয়নের রূপকার নেত্রকোনা-৪ আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর

সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা

সারোয়ার পারভেজ বাবু, নেত্রকোনা

২৪ আগস্ট ২০২৬, ২০:১৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম শীর্ষ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ ১৫ ফেব্রুয়ারি এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি-চার দলীয় জোট সরকার গঠন করলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

উন্নয়নমূলক কর্মকাণ্ড

নেত্রকোনা-৪ আসনের অন্তর্ভুক্ত হাওর বেষ্টিত উপজেলা গুলোর মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি অবকাঠামোগত উন্নয়নে  বিভিন্ন উদ্যোগের  গ্রহণ করা হয় ।

যোগাযোগ ব্যবস্থা হাওরাঞ্চলের অভ্যন্তরীণ সড়ক নির্মাণ, ব্রিজ-কালভার্ট তৈরি এবং সাবমার্সিবল (ডুবো) সড়ক যোগাযোগের প্রসারে বিভিন্ন প্রকল্প গৃহীত হয়।

শিক্ষা ও প্রতিষ্ঠানিক উন্নয়ন: স্থানীয় বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও নতুন ভবন নির্মাণে ভূমিকা রাখা হয়।

হাওর সুরক্ষা ও বাঁধ নির্মাণ: প্রতিবছর অকাল বন্যায় ফসল রক্ষা করতে বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার কার্যক্রমে স্থানীয় পর্যায়ে কাজ করা হয়।

বেকার সমস্যা দূরীকরণে উদ্যোগ গ্রহণ করা হয় মাদক জুয়া নির্মূলে জনগণকে উৎসাহিত করে তা প্রতিকারের সমাধান করেন । ২০২৬ সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন মদন মোহনগঞ্জ খালিয়াজুরী কে আধুনিক রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা ব্যর্থ করেন সেই সাথে

আইনি শৃঙ্খলা যাতে অবনতি না হয় সেদিকে দৃষ্টি রাখছেন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশ দিচ্ছেন হাওড়া অঞ্চলের মৎস্য উৎপাদনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন কৃষকরা যাতে সময়মতো সার কীটনাশক পায় সে ব্যাপারে কৃষি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন লুৎফুজ্জামান বাবর বলেন আমার একটাই চাওয়া আমার এলাকার জনগণ যাতে সুন্দরভাবে চলতে পারে পেট ভরে খেতে পারে স্বাধীনভাবে চলতে পারে মুক্ত আকাশে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারে সেই চেষ্টায় আমি করে যাব আমার এলাকার জনগণের জন্য দেশের জন্য 

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে যে নির্দেশে দিবেন আমি সেই নির্দেশ মোতাবেক কাজ করে যাব ইনশাল্লাহ ।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর লুৎফুজ্জামান বাবর মিথ্যা মামলায় গ্রেফতার হন। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয় ।

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়েরকৃত মিথ্যা মামলায় ২০১৪ সালে বিচারিক আদালত তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

 ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মিথ্যা মামলায় ২০১৮ সালে ফরমাইশি রায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেন।

পরবর্তীতে উচ্চ আদালতে লুৎফুজ্জামান বাবর এসব রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেন। পরবর্তী সময়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকার জনগণের গণঅভ্যুত্থানের মুখে  হাসিনা সরকার পলায়নের পর সমস্ত মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় ১৭ বছর পর কারা মুক্তি লাভ করেন । জেল থেকে বেরিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। সেই সাথে জনগণকে আহবান করেন আমার নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে দেশ ও জাতির জন্য যেন কাজ করতে পারেন সেই আশা ব্যক্ত করেন জনগণের কাছে ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.