ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভাঙ্গাবাজারে মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমান আদালতের অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানের নামে মামলা করেন।
উক্ত মামলাসমূহে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে এ মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ ভ্রাম্যমান আদালতের অভিযানের মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে মো. নাজমুল হাসান, সহকারী পরিচালক, ওষুধ প্রশাসন, ফরিদপুর উপস্থিত ছিলেন এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন, ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।
প্রতিষ্ঠানগুলো হল, ভাঙ্গা বাজারের ওষুধ ব্যবসায়ী রায় ফার্মেসি প্রোভাইডার-শুভ রায়
পিতা- গোকুল রায়- ১০০০০/- টাকা, ন্যাশনাল মেডিকো প্রোভাইডার সুব্রত রায পিতা (মৃত)- রমেশ চন্দ্র রায় ১০,০০০/- টাকা, বৃষ্টি ফার্মেসি প্রোভাইডার- সিদ্দিকুর রহমান পিতা- হাজী আঃ খালেক ১০,০০০/- টাকা, পদ্মা ড্রাগ হাউস প্রোভাইডার বিপুল চন্দ্র মালা, পিতা- অনিল চন্দ্র মালো ৮০০০/- টাকা, একতা ফার্মেসি ৫০০০/- টাকা সর্বমোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ মোবাইল কোর্ড পরিচালনা সময় ভাঙ্গা বাজারে প্রায় অর্ধশত ঔষধের দোকান ভ্রাম্যমান আদালতের অভিযানের আতঙ্কে দোকান বন্ধ করে চলে যায়।
এ ভ্রাম্যমান আদালতের অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সদরুল আলম জানান, জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।