× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হলেন খালিদ মাহমুদ মিল্টন

মো. আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

২৮ আগস্ট ২০২৬, ১০:৫৬ এএম

ছবি: ফাইল।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা জেলা শাখার প্রতিনিধিত্ব করবেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন।

জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন।

জেলা বিএনপির প্যাডে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতিকে আমন্ত্রণ জানানো হলেও ব্যক্তিগত ব্যবসা এবং বিজিএমের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ততার কারণে তাঁর পক্ষে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্ভব হয় না।

এ কারণে তাঁর পরিবর্তে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টনকে দলীয় প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসকের দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

চিঠির মাধ্যমে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু সরকারি বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমে দলের প্রতিনিধিত্বের ক্ষেত্রে খালিদ মাহমুদ মিল্টনের অংশগ্রহণের বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করেছেন।

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সভাপতির অনুপস্থিতিতে দলীয় প্রতিনিধি হিসেবে খালিদ মাহমুদ মিল্টন বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও প্রশাসনিক কার্যক্রমে অংশ নেবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেওয়ার ফলে সরকারি বিভিন্ন অনুষ্ঠান ও প্রশাসনিক কার্যক্রমে জেলা বিএনপির প্রতিনিধিত্ব আরও নিয়মিত ও কার্যকর হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.