রংপুরের বিশেষজ্ঞ চারজন চিকিৎসকের পরিবেশনায় মনোময় সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৮ আগস্ট) রাতে নগরীর সেন্ট্রাল কনভেনশন হলে বিশেষ সঙ্গীতায়োজন করে সাউন্ড টাচ রংপুর।
বিশেষ এই সঙ্গীতায়োজনে গান পরিবেশন করেন বক্ষব্যাধি, ফুসফুস ও শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ ডা: তাপস বোস, গাইনি বিশেষজ্ঞ ডা: সমর্পিতা ঘোষ তানিয়া, কিডনি বিশেষজ্ঞ ডা: মাহনাজ ইসলাম মৈত্রি ও ডা: শুভজিত ভট্রাচার্য। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট চিকিৎসক ডা: মফিজুল ইসলাম মান্টু। ফেসবুক ভিত্তিক অনলাইন অনুষ্ঠানটি সাউন্ড টাচের ফেসবুক থেকে সরাসরি দেখার পাশাপাশি উপস্থিত থেকেও দর্শকরা উপভোগ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কারমাইকেল কলেজের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, বিশিষ্ট নাট্যজন বিপ্লব প্রসাদ, লেখক শ ম আমজাদ হোসেন সরকার, সাউন্ড টাচ সভাপতি মাজেদুর রহমান ঝন্টু, সঙ্গীত শিল্পী রওশন আরা সোহেল, সঙ্গীত শিল্পী মাহমুদা আক্তার মিলা, ভাস্কর অনিক রেজা, সিনিয়র সাংবাদিক ফিরোজ চৌধুরী, সাংবাদিক মেরিনা লাভলী, সাংবাদিক ও গীতিকার রেজাউল করিম জীবনসহ গীতিকার, সঙ্গীত শিল্পী ও নাট্যকারগণ।
সার্বিক তত্বাবধায়নে মকসুদার রহমান মুকুল, মিউজিক তত্বাবধায়নে মাহবুব রানা, ভিডিও সম্পাদনা করেন বিপ্লব।