নোয়াখালীতে ছাত্রদলের আয়োজনে "মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আজ রোববার (৩০/০৮/২৬ইং) দুপুর ১২টায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো.সাবেক পৌর বিএনপির সভাপতি শাহ জাফর উল্লার রাসেল. জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান. নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ ও সাধারণ সম্পাদক
সাফরাতুল ইসলাম নাবিল. সহ-সভাপতি বিশাল ও সাংগঠনিক সম্পাদক রিয়াজসহ প্রমুখ। কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় বাংলা বিভাগ -৩ ইন্টার ক্যাম্পাস- ১ গোলে জয়লাভ করে। দুপুরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।