× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে : ববি হাজ্জাজ

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

৩০ আগস্ট ২০২৬, ২১:৩৫ পিএম

আগামী শিক্ষাবর্ষেই দেশব্যাপী স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। গতকাল রোববার রংপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থীদের তৈরি মডেল বিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সকাল ১১টার দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চলমান পাইলটিং কর্মসূচির ফলাফলে কোনো ত্রুটি ধরা পড়লে কর্মসূচি শুরুর সময় কিছুটা পিছিয়ে যেতে পারে। সে ক্ষেত্রে ২০২৭ শিক্ষাবর্ষের শুরুতে না হলেও ওই শিক্ষাবর্ষের মধ্যেই কর্মসূচি চালু করা হবে বলে। তবে আমাদের এগেইন পাইলটিং চলছে। সো পাইলটিংয়ের রেসপন্সের ওপরই তো আমরা শুরু করতে পারব। সো ফার পাইলটিং রেসপন্স খুবই ভালো পাচ্ছি আমরা।’ তিনি বলেন, ‘আগামীকাল দিনাজপুর জেলার এই পাইলটিং প্রোগ্রামের ওপর একটা ওয়ার্কশপ আছে। সো সেখানেও আমরা কিছু চিত্র জানব। বাট সো ফার আমরা খুব পজিটিভ, ইতিবাচক রিভিউস পাচ্ছি। ‘এইভাবে চলতে থাকলে ইনশাল্লাহ আগামী বছর, মানে ২৭-এর শুরুতেই করব। আর যদি মাঝখানে কোনো কিছু ব্যাঘাতও ঘটে, মানে আরও কোনো কিছু ফল্টস খুঁজে বের করতে পারি আমরা, তাহলে হয়তো আরেকটু দেরি হতে পারে, বাট ২৭ স্কুল ইয়ারেই শুরু হবে। জাস্ট শুরুতে না হয়ে আর একটু পরের দিকে শুরু হতে পারে। বাট ২০২৭ স্কুল ইয়ারে স্কুল ফিডিং শুরু হচ্ছে ইনশাল্লাহ।’

দেশে শিক্ষার্থী কমে যাওয়ার বিষয়ে ববি হাজ্জাজ বলেন, ‘শিক্ষার্থী কমছে এই কথাটা বলছেন, শিক্ষার্থী কমে-বাড়ে এটা কোনো মাথাব্যথা না। মাথাব্যথা হলো-প্রত্যেকটা শিশু স্কুলে যায় এবং প্রত্যেকটা শিশু সঠিকভাবে শিক্ষা লাভ করে। শিক্ষা লাভ কোথায় করছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় না।’

তিনি আরও বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ওই প্রিন্সিপালের ভিত্তিতে তৈরি, যে জনগণ পাচ্ছিল না, তার জন্য সরকার নিজেই প্রাথমিক বিদ্যালয় তৈরি করেছে। কিন্তু সেটার যদি প্রয়োজন না থাকে, তাহলে সেটা প্রয়োজন নাই।’ তবে দুটি বিষয়ে কোনো আপস করা হবে না জানিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘একটা হলো প্রত্যেকটা শিশুকে বিদ্যালয়ে যেতে হবে এবং দ্বিতীয় হলো প্রত্যেকটা বিদ্যালয়ে সঠিক শিক্ষা প্রদান করতে হবে।’ পরে তিনি পিটিআই প্রশিক্ষণার্থীদের কর্মশালায় যোগ দেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.