× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট।

৩১ আগস্ট ২০২৬, ১৮:০৮ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় আদালত এ আদেশ দেন।

সোমবার (৩১ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ নিষেধাজ্ঞা জারি করেন।

পলায়ন রোধে দুদকের জরুরি আবেদন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সাইফুর রহমান অভিযোগ সংশ্লিষ্ট ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ফয়সাল করিম ও তার স্বার্থসংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বিপুল পরিমাণ লেনদেনের একটি অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অনুসন্ধান চলাকালেই অভিযুক্ত ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। তাই অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। গত ৮ মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি দেশটির কারাগারেই আটক রয়েছেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সার্বিক দিক বিবেচনা করে দুই জনেরই বিদেশ গমনের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.