× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেগম পাড়া’য় নতুন পরিচয়ে নবাগত নাহিদ খান

৩১ আগস্ট ২০২৬, ১৯:৪৫ পিএম

অভিনয়ে নতুন হলেও ইতোমধ্যে কয়েকটি নাটকে কাজ করে দর্শকের নজর কেড়েছেন নবাগত অভিনেতা নাহিদ খান। এবার তাঁকে দেখা যাবে নতুন নাটক ‘বেগম পাড়া’-তে। নাটকটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে গত ১৪ ই আগস্ট, বর্তমানে নাটকটির শুটিং  চলছে।

‘বেগম পাড়া’ নাটকটি রচনা ও পরিচালনা করছেন হেদায়েত উল্লাহ তুর্কী। নাটকটির সহকারী পরিচালক হিসেবে রয়েছেন শাহীন আহমেদ। নির্মাতারা জানিয়েছেন, শিগগিরই নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হবে।

নতুন এই নাটকে অভিনয়ের মাধ্যমে নিজেকে আরও ভালোভাবে তুলে ধরতে চান নাহিদ খান। এর আগে তিনি ‘কানামাছি’, ‘সিনেমার মানুষ’ ও ‘রক্তের টান’ নাটকে অভিনয় করেছেন। এছাড়াও কয়েকটি  বিজ্ঞাপনেও কাজ করতে দেখা গেছে তাকে।

অভিনয়ে নিয়মিত হওয়ার প্রত্যাশা নিয়ে এগিয়ে চলা নাহিদ খান বলেন, প্রতিটি কাজ থেকেই তিনি নতুন কিছু শেখার চেষ্টা করছেন। ‘বেগম পাড়া’ নাটকটি দর্শকদের ভালো লাগবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

নাটকটির শুটিং ও নির্মাণকাজ শেষ হওয়ার পর প্রচারের তারিখ জানানো হবে বলে জানা গেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.