অভিনয়ে নতুন হলেও ইতোমধ্যে কয়েকটি নাটকে কাজ করে দর্শকের নজর কেড়েছেন নবাগত অভিনেতা নাহিদ খান। এবার তাঁকে দেখা যাবে নতুন নাটক ‘বেগম পাড়া’-তে। নাটকটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে গত ১৪ ই আগস্ট, বর্তমানে নাটকটির শুটিং চলছে।
‘বেগম পাড়া’ নাটকটি রচনা ও পরিচালনা করছেন হেদায়েত উল্লাহ তুর্কী। নাটকটির সহকারী পরিচালক হিসেবে রয়েছেন শাহীন আহমেদ। নির্মাতারা জানিয়েছেন, শিগগিরই নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হবে।
নতুন এই নাটকে অভিনয়ের মাধ্যমে নিজেকে আরও ভালোভাবে তুলে ধরতে চান নাহিদ খান। এর আগে তিনি ‘কানামাছি’, ‘সিনেমার মানুষ’ ও ‘রক্তের টান’ নাটকে অভিনয় করেছেন। এছাড়াও কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করতে দেখা গেছে তাকে।
অভিনয়ে নিয়মিত হওয়ার প্রত্যাশা নিয়ে এগিয়ে চলা নাহিদ খান বলেন, প্রতিটি কাজ থেকেই তিনি নতুন কিছু শেখার চেষ্টা করছেন। ‘বেগম পাড়া’ নাটকটি দর্শকদের ভালো লাগবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
নাটকটির শুটিং ও নির্মাণকাজ শেষ হওয়ার পর প্রচারের তারিখ জানানো হবে বলে জানা গেছে।