বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব লুৎফুজ্জামান বাবর মোহনগঞ্জ উপজেলায় নানা কর্মসূচি পালন করেছেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার পাশাপাশি তিনি মোহনগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং নবনির্মিত উপজেলা নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোহনগঞ্জে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে লুৎফুজ্জামান বাবর দলের আদর্শ তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠন দেশ ও জনগণের জন্য নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণের পর উনার সহধর্মিনী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করেন তারি উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা হচ্ছে আমি একজন জিয়ার আদর্শ সৈনিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনায় এলাকার জনগনের জন্য কাজ করে যাচ্ছি মাদক জুয়া বেকার সমস্যা নারীদের কর্মসংস্থান সহ আইন-শৃঙ্খলা দিকে বিশেষভাবে নজর দিচ্ছি সেই সাথে জনাব তারেক রহমানের প্রতিটি নির্দেশ আমি পালন করে যাব ইনশাল্লাহ আমি আমার এলাকার জনগণ নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাব ।
বিগত সময়ে আমি মিথ্যা মামলায় ১৭ বছর কারাগারে থেকেও এলাকার জনগণের কথা চিন্তা করেছি নির্যাতিত হয়েছি এরপরেও আমি আমার জনগণকে আমার কাছ থেকে সরে যেতে দেইনি তাদেরকে নিয়ে সামনের দিনগুলো এগিয়ে যাব ।
পরিবেশ রক্ষার অংশ হিসেবে ও দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য বজায় রাখতে তিনি উপজেলা চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন।
দীর্ঘ প্রতীক্ষার পর মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। নতুন এই ভবন চালুর ফলে স্থানীয় জনগণের দাপ্তরিক সেবা প্রাপ্তি আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় উপজেলা বিএনপি'র সভাপতি সাধারণ সম্পাদক পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়নে অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।