× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জীবননগরে র‍্যালি ও সমাবেশ

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪ পিএম । আপডেটঃ ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪ পিএম

ছবি: সংবাদ সারাবেল।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে নির্ধারিত স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এর আগে জীবননগর মুক্তমঞ্চে সমাবেশের আয়োজন করা হয়। আর র‍্যালি শেষে কেক কাটা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর। 

এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু ও শাহজাহান মিয়া, উপজেলা শ্রমিক নেতা শহিদুল ইসলাম শহিদ, জীবননগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ, সদস্যসচিব সানোয়ার হোসেন, সদস্যসচিব সবুজ, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিনাজুল ইসলাম, সাইফুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, আজমত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব, সদস্যসচিব রাসেল, যুগ্ম আহ্বায়ক রনন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকরামুল, সদস্যসচিব মো. সুমন বিশ্বাস, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহিদ হাসান, সদস্যসচিব বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক সাদেক আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব মোকছেদুর রহমান রিমন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু ও সুজন খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক হিজবুল্লা,

সদস্য শ্রাবণ, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রিংকু, সাধারণ সম্পাদক ফরহাদ, ৯ নম্বর বিএনপির সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।

এসময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের আন্দোলন-সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.