× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে জেলা বিএনপির বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা

মো. এনায়েত হোসেন, নোয়াখালী প্রতিনিধি

০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৭ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী- ৪ আসনের এমপি শাহ্জাহান বলেছেন, দলের শৃঙ্খলা অনুযায়ী চলার জন্য, দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অনেক নির্যাতন ও জেল খেটে দলকে স্বু-সংগঠিত করে রেখেছি। তিনি আরোও জানান, মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানে হাতকে শক্তিশালি করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং মাদকমুক্ত সমাজ গঠনের জন্য কাজ করার আহবান জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ আসনের এমপি মোঃ শাহ্জাহান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মোঃ হারুন অর রশিদ আজাদ, সাবেক জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, শহিদুল ইসলাম কিরন, বিএনপি নেতা আবু নাসের, সলিম উল্যা বাহার হিরন, গিয়াস উদ্দিন সেলিম এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, আবদুল মোতালেব আপেল, এড. কাজি কবির আহমেদ, ভিপি শাহানা, সাবেক চেয়ারম্যান শাহ্জাহান স্বপন, ভিপি পলাশ, ভিপি জসিম, শাহ্ জাফর উল্যা রাসেল, আবদুল করিম মুক্তা, সাবের আহমেদ ও মোস্তাক আহমেদ স্বপন, জেলা ছাত্রদলে সভাপতি রাসেল ও সাধারন সম্পাদক রাহান সহ প্রমূখ। দীর্ঘ১৭ বছর পর  এই প্রথম নোয়াখালীতে  সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি চলছে। কর্মসূচির শোভাযাত্রা. আলোচনা সভা. মিলাদ মাহফিল. ও এতিম  শিশুদের জন্য বিশেষ খাবার ব্যবস্থা করা হয়েছিলো। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.