× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রামগড়ে র‍্যালী ও আলোচনাসভা

মো.মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি)

০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩২ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র‍্যালী, আলোচনাসভা ও কেক কাটার মধ্যে দিয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে প্রধান সড়ক পদক্ষীণ করে র‍্যালীটি রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। 

র‍্যালী শেষে উপজেলা বিএনপি'র সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপি'র সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভূঁইয়া। 

পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় পৌর বিএনপি'র সভাপতি মো.বাহার উদ্দিন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ্, পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো. সুজায়েত আলী সুজা, উপজেলা বিএনপি'র যুগ্ম -সম্পাদক মো.ইলিয়াস হোসেন, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন শামীম সহ জেলা ও উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায়  উপজেলা বিএনপি'র সভাপতি বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বিএনপি'র প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন। তাঁরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় রামগড় উপজেলা ও পৌর বিএনপি পরিবার দিনব্যাপী নানা আয়োজনে   বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সভা শেষে নেতাকর্মীদের নিয়ে উৎসব মূখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.