চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৪৭ নম্বর নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রাকিবুল ইসলাম সোহাগ।
নতুন কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে রয়েছেন জাহিদ আলম ও রিপা আক্তার। অভিভাবক সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাসেল পাঠান, শওকত হোসেন, সুমি আক্তার ও ছালমা আক্তার। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. ওয়াছকুরুনি, ইউপি সদস্য প্রতিনিধি হিসেবে নাছির মিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. শহিদ উল্লাহ, শিক্ষক প্রতিনিধি হিসেবে মো. শাহজাহান সিরাজ এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা বেগম দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ বলেন, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমাদের এলাকার শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশেও গুরুত্ব দেওয়া হবে। বিদ্যালয়ের উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে একটি সুন্দর ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
সাংবাদিক সোহাগ আরো বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পরামর্শ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, পরিবেশের উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করতে চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ, মানসম্মত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।